মুক্তিযুদ্ধে ২নং সেক্টর গঠন প্রক্রিয়ার অন্যতম সংগঠক রেজাউল আহমেদ (ক্যাপ্টেন রেজা) স্মরণে সভা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা টাউন হলে এ সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে স্মরণসভায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান (বীরবিক্রম), নবম পদাতিক ডিভিশনের সাবেক জিওসি মেজর জেনারেল (অব.) ইমাম উজ জামান (বীরবিক্রম) প্রমুখ বক্তব্য রাখেন।