মাগুরায় সেলিম

১ ভাগ মানুষ অধিকাংশ সম্পদ শোষণ করছে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘দেশের ৯৯ ভাগ মানুষ আজ শোষিত। মুষ্টিমেয় ১ ভাগ মানুষ অধিকাংশ সম্পদ শোষণ করছে। তারাই কানাডা-আমেরিকায় নিজেদের সচ্ছল ও বিলাসবহুল জীবন নিশ্চিত করতে বেগমপাড়া গড়ে তুলছে। এ অপশক্তিই কারসাজি করে পেঁয়াজ ও চালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে।’

গতকাল শুক্রবার সকালে তিনি মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থগার মিলনায়তনে সুধী সমাবেশে এসব কথা বলেন। জেলা সিপিবির সভাপতি বীরেন বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহেল কাফি রতন, রফিকুজ্জামান লায়েক, খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএ রশিদ, কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি নিমাই গাঙ্গুলী, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগম, সিপিবির মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।