চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ আহত ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হলের টেলিভিশন কক্ষে সভা করা নিয়ে রেষারেষির জেরে শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।  গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহীদ আবদুর রব হলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় দু’পক্ষেরই পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খা‌লেদ হাসান, অনিক সূত্রধর, এম আর হৃদয়, শাওন হাসান ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান হা‌মিম। এর মধ্যে শাওন শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের সমর্থক। বাকিরা শাখা ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান বিপুল ও চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দীনের সমর্থক বলে জানা গেছে।