১৭ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ১৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চ‚ড়ান্ত করা হয়েছে। গতকাল শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হয়। দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়ন পরিষদে মো. রুহুল আমিন; মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদে মো. মনিরুল হক মিঠূ; শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন পরিষদে মো. নিজাম উদ্দিন; গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদে নাসরিন সুলতানা; ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদে মোস্তাফিজুর রহমান ও আহামেদপুর ইউনিয়ন পরিষদে মো. ফখরুল ইসলাম; ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদে এ কে এম জাকির হোসেন; রংপুরের মিঠাপুকুর উপজেলায় কাফ্রিখাল ইউনিয়নে মো. মাহমুদুল হাসান; কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নে মো. আসাদুজ্জামান খন্দকার; চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাহানপুর ইউনিয়নে শাহ আল শফি আনসারী; সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে মো. আনোয়ার হোসেন; যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে এরশাদ আলী সরদার; চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়ন পরিষদে মুজিবুল হক এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদে নূর উল্লাহ; কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) ইউনিয়ন পরিষদে মো. ওবায়েদুর রহমান; একই উপজেলার গলিয়ারা (দক্ষিণ) ইউনিয়ন পরিষদে মো. জালাল উদ্দিন প্রধান এবং দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়ন পরিষদে মো. মহিউদ্দীন (মিঠূ)।