সিলেটে নগরীতে একটি ষাঁড়ের গুঁতোয় ৮-১০ পথচারী আহত হয়েছেন। এ সময় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। সিলেট বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন জানান, আখালিয়ার বিজিবি ক্যাম্প থেকে পাগলাটে একটি বড় ষাঁড় বেরিয়ে এসে মদিনা মার্কেট, সুবিদবাজার এলাকার সড়কে দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় পথচারীদের অনেককে ষাঁড়টি গুঁতো দেয়। এতে ৮-১০ জন আহত হন। এ সময় বিজিবি সদস্যরা ষাঁড়টিকে ধরার চেষ্টা করছিলেন। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশও এগিয়ে যায়। পরে বিজিবি, পুলিশ ও স্থানীয় জনতা মিলে নগরীর ফাজিলচিশত এলাকায় ষাঁড়টিকে আটক করে।