মাগুরায় আব্দুর রহমান

আ.লীগে কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সামাজের প্রতিটি স্তর থেকে সন্ত্রাস ও দুর্নীতি নিমূ©ল করার চ্যালেঞ্জ নিয়েছেন। এসবের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে সেটি অব্যাহত থাকবে। আওয়ামী লীগে কোনো অনুপ্রবেশকারীদের জায়গা হবে না। গতকাল রবিবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠে শালিখা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সম্মেলনের উদ্বোধক ও জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বক্তব্য রাখেন  কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডz, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ।