রেড ক্রিসেন্ট সোসাইটি

নড়াইল ইউনিটের ২০২০ সালের বাজেট ঘোষণা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সোসাইটি নড়াইল জেলা ইউনিটের ২০২০ সালের জন্য ৩ লাখ ৪ হাজার ৮শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা পরিষদ হলরুমে বার্ষিক সাধারণ সভায় বাজেট ঘোষণা করেন নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) প্রমুখ।

সভায় আগামী ২০২০ সালের জন্য ৩ লক্ষ ৪ হাজার ৮শ টাকার বাজেট ঘোষণা করা হয়। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।