দিনাজপুরে ৫ কোটি টাকার মাদক ধ্বংস

বিভিন্ন সময়ে জব্দ ৪ কোটি ৯২ লাখ ৯ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ফুলবাড়ী-২৯ বিজিবি। সোমবার বেলা ১১টায় জনসম্মুখে বিজিবি ফুলবাড়ী সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি ফুলবাড়ী-২৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরিফুল্লাহ আবেদের সভাপতিত্বে সমাবেশে দিনাজপুর-৫ আসনের সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন, দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদুজ্জামান, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শরিফুল্লাহ আবেদ বলেন, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ফুলবাড়ী-২৯ বিজিবির সৈনিকরা সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযানে যেসব মাদকদ্রব্য জব্দ করেছেন; তা সবার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।