ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দাখিল পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় মোহাম্মদ আবদুর রহমান সরকার (৫০) নামে এক মাদ্রাসা সুপারকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
সোমবার বিকেলে উপজেলার কুটি ইউনিয়নের আজগর আলী দাখিল মাদ্রাসা থেকে তাকে আটক করে এলাকাবাসী। সন্ধ্যায় পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
কসবা থানার ওসি লোকমান হোসেন জানান, দাখিল পরীক্ষার ফরম পূরণ বাবদ ১৮০০ টাকার স্থলে ৪০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল বলে এলাকাবাসী অভিযোগ করে। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ পেয়ে কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।