মেয়েদের পর শুটিংয়ে ছেলেদের দলগত বিভাগ থেকেও রুপা পেল বাংলাদেশ। সোমবার ছেলেদের ৫০মিটার ফ্রি রাইফেল থ্রি পজিশনে রুপা জয় করে বাংলাদেশ।
এই ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আবদুল্লাহ হেল বাকী, শোভন চৌধুরী ও ইউসুফ আলী।
এর আগে মেয়েদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট থেকে রুপা পায় বাংলাদেশ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা ও শারমিন আক্তার রত্না।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল একক ইভেন্টেও সেরা আটে জায়গা করে নিয়েছিলেন দিশা ও টুম্পা। কিন্তু দিশা পঞ্চম এবং টুম্পা সপ্তম হয়ে পদক হারিয়েছেন।
অন্য দিকে ছেলেদের ৫০ মিটার ফ্রি রাইফেল থ্রি পজিশন এককে সুবিধা করতে পারেনি বাংলাদেশের প্রতিযোগীরা। শোভন চৌধুরী ফাইনালের আগেই বিদায় নেন। ইউসুফ ষষ্ঠ ও বাকী সপ্তম হয়েছেন।