ভোলার চরফ্যাশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঝটিকা অভিযানে রাসেল (১৮) ও শাকিল (২০) নামে দুই দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ তাদের ১০ হাজার করে জরিমানা করেন।
গতকাল মঙ্গলবার উপজেলায় দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকটি ক্লিনিকে অভিযান চালায়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাসেল ও শাকিল নামে দুই দালালকে আটক করা হয়।