পুরুষ খো খোতে রুপা, নারী খো খোতে ব্রোঞ্জ

এসএ গেমসে খো খো ডিসিপ্লিন থেকে জোড়া পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। ছেলেদের ইভেন্টে রুপা ও মেয়েদের ইভেন্টে ব্রোঞ্জ জয় করে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার কৃতিপুরে ছেলেদের ফাইনালে ভারতের কাছে ইনিংস ও ১৬-০৯ পয়েন্টে হেরে রুপা পায় বাংলাদেশ।

অন্যদিকে মেয়েদের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।

আগের দিন তিনটি স্বর্ণ পদকের দেখা পেলেও এদিন এখন পর্যন্ত কোনো স্বর্ণ পদকের দেখা পায়নি বাংলাদেশ। প্রতিযোগিতায় এখন পর্যন্ত বাংলাদেশ ৪টি স্বর্ণ পেয়েছে। যার তিনটিই কারাতে ব্যক্তিগত ইভেন্ট থেকে। একটি তায়কোয়ান্দো থেকে।