দৃষ্টিশক্তিতে যদি সমস্যা দেখা দেয়, তবে মনোযোগেও ব্যাঘাত ঘটতে পারে। বিভিন্ন কারণে চোখে সমস্যা হতে পারে। এ কারণে দূরের জিনিস ও ক্ষুদ্র জিনিস দেখার মতো নানা সমস্যা হতে পারে। তাই দৃষ্টিশক্তি সচল রাখতে প্রতিদিন চোখের কিছু ব্যায়াম করা প্রয়োজন। দৃষ্টিশক্তি এবং মনোযোগ ক্ষমতা বাড়াতে কিছু সহায়ক পরামর্শ
এক মিনিট সময় নিয়ে পলক ফেলুন
ঘড়ি ধরে এক মিনিট সময় নিয়ে দ্রুত এবং বারবার চোখের পলক ফেলুন। চোখের পেশিকে সচল করতে এবং চোখের ক্লান্তি দূর করতে এই ব্যায়াম বেশ সহায়ক।
ঘাড়ের ব্যায়াম করুন
এক মিনিট সময় নিয়ে সামনের দিকে সোজা তাকিয়ে থেকে ঘাড় একবার বাম থেকে ডানে, ডান থেকে বামে নাড়–ন। তারপর ঘাড় ওপর-নিচ করে ব্যায়াম করুন।
ধীরে ধীরে ডানে-বামে তাকান
খুব ধীরে ধীরে ডান থেকে বামে আবার বাম থেকে ডানে তাকান। তাড়াহুড়ো না করে ব্যায়ামটি করুন। এই ব্যায়ামেও সময় নিন এক মিনিট।
চোখ বন্ধ করে বিশ্রাম নিন
চোখ বন্ধ করে ৬০ সেকেন্ড সময় নিয়ে নিজের চোখকে বিশ্রাম দিন। এ ছাড়া মিনিটখানেক সময় নিয়ে চোখ বন্ধ
থাকা অবস্থায় মণি ওপর-নিচে ঘুরাতে থাকুন। মোট পাঁচবার এই ব্যায়ামটি করতে পারেন।
চোখ বন্ধ করুন এবং খুলুন
তিন-পাঁচ সেকেন্ড চোখ বন্ধ করে ধীরে ধীরে চোখ খুলুন। এভাবে বার সাতেক এমনটি করুন। চোখের রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং প্রশান্তি দিতে ব্যায়ামটি বেশ কার্যকর।
আঙুল দিয়ে চোখের কোনা ম্যাসাজ করুন
প্রতিবার দুই সেকেন্ড সময় নিয়ে দুই চোখের দুই কোনা আঙুল দিয়ে অল্প অল্প করে ম্যাসাজ করুন। এটি আপনার চোখের ইন্ট্রাকুলার ফ্লুয়িড কোনো ব্যাঘাত ছাড়া সচল রাখতে সহায়তা করবে।