কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহিন মিয়া (২০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। আহত শাহিন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাবুন্দিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের সœাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শাহিন গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে স্থানীয় পলাশের মোড়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
ভৈরব থানার এসআই আবদুস সালাম বলেন, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে পাঠাতে সহায়তা করি।