ফেয়ার অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিন কেয়ার ব্র্যান্ড মেন’স ফেয়ার অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন আহমেদ। গত রবিবার এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন তিনি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার, ফিন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসলাম মালিতা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। জানা গেছে, শিগগিরই মেন’স ফেয়ার অ্যান্ড লাভলীর নতুন বিজ্ঞাপনে প্রথমবারের মতো তাসকিন আহমেদকে দেখা যাবে।