স্ত্রীর জন্মদিনের পার্টিতে গান গেয়ে ভাইরাল ধোনি (ভিডিও)

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পর থেকেই ক্রিকেটের বাইরে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রত্যেক সিরিজের আগেই নিজের নাম দল নির্বাচন থেকে সরিয়ে নিচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’। এদিকে, স্ত্রী সাক্ষীর জন্মদিনের পার্টিতে গায়ক ভূমিকায় দেখা গেল ধোনিকে। তার গান গাওয়ার ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্ত্রীর জন্মদিনের পার্টিতে ধোনি গাইলেন এক হিন্দি গান। সেখানে বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা গেছে তাকে। পার্টিতে উপস্থিত ছিলেন ধোনির বন্ধু পাঞ্জাবি গায়ক ও অভিনেতা জেসি গিল। তার সঙ্গেই ধোনি গলা মিলিয়ে গাইলেন জনপ্রিয় হিন্দি গান ‘যব কই বাত বিগাড় যায়ে…।’ ধোনির গানের ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

এর আগেও অবশ্য কাশ্মীরে সেনাবাহিনীদের সঙ্গে থাকাকালীন ধোনির একটি গানের ভিডিও ভাইরাল হয়েছিল।