বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বেলা ১১টায় রাজধানীর মুগদা বিশ^রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
পরে সংড়্গিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কতৃ©পক্ষ সরকারের চাপে গত বৃহস্পতিবার আদালতে খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট দেয়নি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিএসএমএমইউ কতৃ©পক্ষকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করেননি।
তিনি অভিযোগ করে বলেন, সরকারের সঙ্গে বিএসএমএমইউ কতৃ©পক্ষ ও বিচার বিভাগ ঐক্যবদ্ধভাবে বিএনপি চেয়ারপারসনের জামিন বাধাগ্রস্ত করছে। এভাবে চলতে থাকলে কারাবন্দি চেয়ারপারসনের জীবন হুমকির মুখে পড়তে পারে। এমনটা হলে সরকারের পাশাপাশি হাসপাতাল কতৃ©পক্ষ ও বিচার বিভাগ দায়ী থাকবে।
আজ সারা দেশে মিছিল : আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ কর্মসূচির কথা জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন।
মামুন বলেন, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ কর্মসূচি ঘোষণা করেছেন।
এদিকে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন না হওয়ায় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর নেতৃত্বে রাজধানীর গুলশানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা।