কলমাকান্দায় বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম বাজারে এ মিছিল হয়। এরপর রাত ১০টার দিকে প্রতিবাদ মিছিল করে উপজেলা যুবলীগ।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাঠানের নেতৃত্বে কায়সার কামালের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে রাত ১০টার দিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের নেতৃত্বে পাল্টা মিছিল হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।