তাহসানের গানের মডেল সিনথিয়া

সংগীত তারকা তাহসান খানের নতুন গানের মডেল হলেন চ্যানেল আই ‘সেরা নাচিয়ে’ খ্যাত সিনথিয়া ইয়াসমিন। সিকিমের বিভিন্ন লোকেশনে গল্পনির্ভর গান-ভিডিও’র শু¨টিং শেষ হয়েছে কদিন আগে। এর আগে আরফিন রুমি, কাজী শুভ, মাহতিম সাকিব, জাহেদ তানভীরের গানের মডেল হয়েছিলেন সিনথিয়া। এবারই প্রথম তাহসানের গানের ভিডিওতে দেখা যাবে তাকে। সিনথিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, তাহসান ভাই আমার পছন্দের শিল্পী। যে গানের মডেল হয়েছি, সেটি শুনেই ভালো লাগে। তিনি বলেন, এ গানের মাধ্যমে পাঁচ মাসে আমার পাঁচটি মিউজিক ভিডিওর কাজ শেষ হলো। সিনথিয়া অভিনীত তাহসানের এ গানটির নাম ‘আমি ভালো আছি’। গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর সংগীত করেছেন নাহিদ নোমান অরূপ। গানটির ভিডিও নির্মাণ করেছেন শেহজাদ তানভীর। সিনথিয়ার সঙ্গে ভিডিওতে দেখা যাবে মডেল ইমরান খানকে। সিএমভি’র ইউটিউব চ্যানেলে শিগগির ‘আমি ভালো আছি’ গানটি প্রকাশ পাবে। সিনথিয়া বলেন, সিকিমে প্রথম কাজ করলাম। নভেম্বরের শুরুর দিকে শু¨টিং করেছি। সেখানকার পরিবেশ ছিল প্রচণ্ড প্রতিকূল। তার মধ্যেই কাজ করতে হয়েছে। ভিডিওতে আমার উপস্থিতি গুরুত্বপূর্ণ। দেখা যাবে আমি পরকীয়ায় জড়িয়ে যাই। গল্পটা সুন্দর, নতুনত্ব আছে। কাজটি প্রকাশের অপেক্ষায় আছি।