ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার আর নেই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মারা গেছেন। গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ডিএসসিসির এ কাউন্সিলরের মৃত্যুর খবর শোনার পরই হাসপাতালে ছুটে যান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।