ফরিদপুরে গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বিল্লাল ফকির (৫০)। তিনি ভাঙ্গা পৌর এলাকার হোগলাডাঙ্গী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ভাঙ্গা থানার ওসি সফিকুর রহমান জানান, সকালে চুমুরদী বাসস্ট্যান্ডের পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে পিকআপভ্যানটি ধাক্কা খায়। এতে পিকআপভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল ফকিরকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দুমডেমুচড়ে যাওয়া পিকআপভ্যানটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।