হাতীবান্ধা উপজেলা আ.লীগ: সভাপতি বাচ্চু সম্পাদক সোহাগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে লিয়াকত হোসেন বাচ্চু ও সম্পাদক পদে মাহমুদুল হাসান সোহাগ নির্বাচিত হয়েছেন। গত রবিবার সন্ধ্যায় হাতীবান্ধা সরকারি এসএস উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।

লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. সফুরা বেগম রুমি প্রমুখ।