কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদসহ ৫ নেতা আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ঈশাখা রোডে মিছিল নিযে যাবার পথে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আতাহার মিয়া, জেলা কমিটির সদস্য খাইরুল ইসলাম, খায়রুল মিয়া ও অন্য দুইজনের নাম জানা সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের রথখলা মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে আখড়াবাজার এলাকা থেকে শ্রমিকদলের একটি মিছিল নিয়ে আসার পথে ঈশাখা রোড থেকে জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আতাহার মিয়া, জেলা কমিটির সদস্য খাইরুল ইসলাম, খায়রুল মিয়াসহ আরও ও দুইজনকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আবু বকর সিদ্দিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।