দুর্বৃত্তের আগুনে দগ্ধ ছয় মহিষ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের কৃষক নবীর উদ্দিনের গোয়াল ঘরে সোমবার মধ্যরাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে ছয়টি মহিষ পুড়ে ঝলসে গেছে। কৃষক নবীর অভিযোগ, তার গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। রাতে কয়েলও জ্বালানো ছিল না। দুরবিত্তরা শত্রুতামূলকভাবে তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরই মধ্যেই তার গোয়ালের তিনটি বড় মহিষ ও তিনটি মহিষের বাছুর পুড়ে যায়। এ সময় গোয়ালের মহিষ বাঁচাতে গিয়ে তার ছেলে শিপনও (২৫) আগুনে পুড়ে গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।