ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী ও শিশুসহ ৯ জন (মিয়ানমারের নাগরিক) রোহিঙ্গাকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পৌরশহরের রেলওয়ে জংশন স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
তবে পুলিশ সূত্রে জানা গেছে, তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে তখন রেলস্টেশনের দিকে ফিরে যায়।
পরে জানা যায় তারা রোহিঙ্গা জনগোষ্ঠী। এ সময় তিনি আরও জানান, আটকদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আটকরা হলেন - সৈয়দ আলম (৩০), মো. ইউনুছ (১৮), আমেনা খাতুন (৫০), মাজেদা খাতুন (২৫), ছেনরা খাতুন (২২), ময়রা বেগম (৬), আয়েশা বিবি (৩), জান্নাত (৫) ও আজিজুর রহমান (১)।
আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন জানান, আটক রোহিঙ্গারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামের ট্রেনে আখাউড়ায় এসেছিলেন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার উদ্দেশ্যে। কিন্তু তারা সিএনজি অটোরিকশা দিয়ে সীমান্তবর্তী গাজিরবাজার এলাকা পর্যন্ত গিয়ে সুবিধা করতে না পেরে পুনরায় রেলস্টেশনে ফিরে এসেছিল।
এ সময় পুলিশের সন্দেহ হলে পিছু নিয়ে তাদের আটক করে। আটকদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।