গৃহবধূর ব্যক্তিগত ছবি ফেইসবুকে দিয়ে ধরা

মাদারীপুরে যুবকের বিরুদ্ধে এক গৃহবধূর ব্যক্তিগত ও একান্ত মুহূর্তের কিছু ছবি ফেইসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে শহরের বাদামতলা এলাকা থেকে মো. নাসির ফরাজী (৩৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে র‌্যাব। অভিযুক্ত নাসির পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ছাত্তার ফরাজীর ছেলে। আর ভুক্তভোগী ওই গৃহবধূ মাদারীপুর সদর উপজেলার চর ব্রাহ্মন্দির বাসিন্দা। তার স্বামী দীর্ঘদিন ধরেই প্রবাসে রয়েছেন।

র‌্যাব জানায়, পরিচয় সূত্রে অত্যন্ত কৌশলে ওই গৃহবধূর মোবাইল থেকে তার ব্যক্তিগত ও একান্ত মুহূর্তের কিছু ছবি হাতিয়ে নেয় নাসির। পরে এসব ছবি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন তিনি।