বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বেলারুশের সঙ্গে বিপুল বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানিযোগ্য পণ্যের তালিকা এরই মধ্যে বেলারুশে পাঠানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী গতকাল সফররত বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রেই দেবকুনাসের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন। তিনি বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চুক্তি ও প্রটোকল স্বাক্ষর করা হয়েছে। বেলারুশে বাংলাদেশি পোশাক, আলুসহ বিভিন্ন কৃষিপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাণিজ্য জটিলতাগুলো দূর হলে রপ্তানি বাড়বে। বাণিজ্যমন্ত্রী বলেন, বেলারুশে আলু রপ্তানির সুযোগ রয়েছে। দেশে আলু প্রক্রিয়াজাত করার শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বেলারুশ সহযোগিতা করতে পারে।