চলন্ত বাস থেকে পড়ে যুবক নিহত

চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম ইসমাইল হোসেন (২৫)। 

গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে বাকলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, চলন্ত বাস থেকে দ্রুত নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালকের সহকারী আজিজ প্রকাশ সাকিব (২৫) ও দুই নারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।