বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টিতে মুখোমুখি ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। তাতে টসে জিতে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক আন্ড্রে রাসেল।
চলতি আসরে এটাই উভয় দলের প্রথম ম্যাচ। তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য তাদের। মাশরাফীর নেতৃত্বে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল ধরা হচ্ছে ঢাকা প্লাটুনকে। তবে শক্তির দিক থেকে পিছিয়ে নেই রাজশাহীও।
বুধবার টুর্নামেন্টের ময়দানী লড়াইয়ের প্রথম দিন প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ম্যাচে রংপুর র্যাঞ্জার্সকে ১০৫ রানে হারায় কুমিল্লা ওয়ারির্স।
ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক, লরি ইভান্স, জাকির আলি, হাসান মাহমুদ, শহীদ আফ্রিদি, আরিফুল হক, মেহেদী হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), থিসারা পেরেরা ও ওয়াহাব রিয়াজ
রাজশাহী রয়্যালস: লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শোয়েব মালিক, আন্ড্রে রাসেল, রবি বোপারা, আবু জায়েদ ও তাইজুল ইসলাম