সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ১৩ নৌকাসহ ৩৩ জেলে আটক

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে মাছ ধরা আটল, জাল ও পাঁচ মণ মাছ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নৌ-পুলিশের খুলনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ এক প্রেস ব্রিফিয়ে এ তথ্য জানান।

এর আগে বুধবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বেহালা মরা খাল এলাকা থেকে তাদের আটক করে বৃহস্পতিবার সকালে লোকালয়ে আনা হয়। আটক জেলেরা খুলনার মংলা, দাকোপ ও কয়রার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে নৌ-পুলিশের খুলনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ এক প্রেস ব্রিাফংয়ে এ তথ্য জানান।

নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ জানান, বনদস্যু জিয়া বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলেকে উদ্ধারের লক্ষ্যে ইন্সপেক্টর জিয়াউর রহমানের নেতৃত্বে বেহালা মরা খালে অভিযান চালায় পুলিশ।

এ সময় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে তারা জেলে বলে পরিচয় দেয় এবং তাদের দেওয়া তথ্য মতে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০টি মাছ ধরা আটল, ৫০টি মাছ ধরা জাল ও পাঁচ মণ মাছ উদ্ধার হয়েছে।