সিদ্ধিরগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএম ফরিদ আহমেদ নামে একজন ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিজমিজি টিসিরোড ইউরো টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, ফরিদ আহমেদ সেনাবাহিনীর মেকানিক্যাল এবং ট্রান্সপোর্ট বিভাগে কর্মরত ছিলেন। কিন্তু তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও নিজের ফার্মেসিতে বসে রোগীদের চিকিৎসা করতেন।

তার বিরুদ্ধে এক র‌্যাব সদস্য বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন।