সদর উপজেলার ঐতিহ্যবাহী কামারজানী বাজার নদীভাঙন থেকে রক্ষায় ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কামারজানী বাজারে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন কামারজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রণজিৎ কুমার দেবগুপ্ত, প্রবীণ শিক্ষক অমূল্য চন্দ্র সাহা, ধর্মপুর ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম ছাদেক লেবু, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম, সমাজসেবক সোলাইমান ইসলাম, সামাজিক উন্নয়ন পদক্ষেপের নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. জহুরুল হক, কামারজানী পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের আহ্বায়ক মো. আবদুল খালেক, প্রকৌশলী মো. শওকত আলী মিতু প্রমুখ।
বক্তারা বলেন, নদীভাঙনের কারণে কামারজানী বাজারের এক-চতুর্থাংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।