দুর্গাপুরে ওয়ানগালা উৎসব

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ। এ দেশে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। বর্তমান শেখ হাসিনার সরকার সব সম্পªদায়ের নিজস্ব আচার অনুষ্ঠান ও সংস্কৃতি সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারার একাডেমির অডিটরিয়ামে গারো সম্পªদায়ের দুদিনব্যাপী ওয়ানগালা উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

এ সময় নেত্রকোনার অতিরিক্তি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সুলচনা সাংমার সঞ্চালনায় ওয়ানগালা উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, উপজেরা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, জেলা প্রেস ক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। পরে বিভিন্ন স্থান থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক দল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।