মতিন স্পিনিংয়ের চুক্তি সংশোধন

মতিন স্পিনিং মিলস ৬টি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে সুতা বিক্রির চুক্তি সংশোধন করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে– ফ্ল্যামিঙ্গো ফ্যাশনস, জিন্নাত অ্যাপারেলস, জিন্নাত ফ্যাশনস, জিন্নাত নিটওয়্যার, হামজা টেক্সটাইলস ও মাওনা ফ্যাশনস। মতিন স্পিনিং মিলস ও ৬ কোম্পানির পরিচালক অভিন্ন অর্থাৎ একই মালিকানার কোম্পানি এগুলো।

সংশোধিত চুক্তি গত ১ জুলাই কার্যকর হয়েছে। গতকাল অনুষ্ঠিত মতিন স্পিনিংয়ের এজিএমে অনুমোদন করিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে চুক্তিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।