বয়স মাত্র ২৭ বছর। হাসি-খুশি দিলখোলা প্রাণবন্ত বলতে যা বোঝায় ঠিক তেমন ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া বিভাগের সহ-সম্পাদক অর্ণব মজুমদার। অথচ সেই হাসি অকালেই মুছে গেল। গতকাল শুক্রবার মৃত্যু হয়েছে তার। শুক্রবার দুপুরে অসুস্থ বোধ করায় ঢাকার দক্ষিণখানের বাসা থেকে ওষুধ কিনতে ফার্মেসিতে গিয়েছিলেন অর্ণব। সেখানে চেতনা হারিয়ে পড়ে গেলে পুলিশের সহায়তায় তাকে স্থানীয় কেসি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু জরুরি বিভাগের ডাক্তার জানান অর্ণব আগেই মারা গেছেন। চিকিৎসকদের ধারণা ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু হয়েছে অর্ণবের। সূত্র : বিডিনিউজ২৪.কম