রাজধানীর শ্যামপুর দোলাইরপাড় প্রাইমারি স্কুলের পেছনে একটি পাঁচতলা বাসার ছাদ থেকে নিচে পড়ে ইমরান হোসেন (২৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। থাকতেন শ্যামপুর দনিয়া নুরবাগ ৬৭০/১ নম্বর বাসায়।
শ্যামপুর থানার এসআই বজলুর রশিদ জানান, খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। দোলাইরপাড়ে ওই বাসার ছাদ থেকে তিনি নিচে পড়ে যান বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।