ইফতেখার আলম সম্প্রতি ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইইটিএফসি) দক্ষিন ও দক্ষিন-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে যোগ দিয়েছেন। মূলত এই অঞ্চলের ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর ট্রেড ফিন্যান্স সম্পর্কিত পোর্টফোলিওর দায়িত্বে থাকবেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ান কমনওয়েলথ ব্যাংকে গেস্নাবাল ট্রেড ফিন্যান্স প্রোডাক্ট টিমের সঙ্গে কাজ করেছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য ইফতেখার আলম। আন্তর্জাতিক এবং আঞ্চলিক ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি এইচএসবিসি বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এছাড়া দুবাইয়ে বারক্লেস ব্যাংকেও ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। বিজ্ঞপ্তি