মহেশপুর সীমান্ত এলাকায় ভুট্টাক্ষেতে যুবকের লাশ

ঝিনাইদহের মহেশপুরে তরিকুল ইসলাম (৪১) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার সীমান্ত এলাকার লেবুতলা গ্রামের মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরিকুল ইসলাম উপজেলার পাঁচপোতা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, স্থানীয় লোকজন ও বিজিবির কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে।

ঘটনাস্থল সীমান্তের জিরো লাইন থেকে বাংলাদেশের ৫’শ গজ অভ্যন্তরে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।