কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সহায়তায় মানসিক প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পেয়েছেন তার বাবা। গত মঙ্গলবার গভীর রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সংবাদের পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেছকিমুড়া এলাকা থেকে ওই শিশুকে (১৬) উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি (অপারেশন) ত্রিনাথ সাহা।
চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, মঙ্গলবার গভীর রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সংবাদের পরিপ্রেক্ষিতে শিশুকে উদ্ধার করা হয়। পরে পরিবারে সংবাদ পৌঁছানোর পর গতকাল বুধবার দুপুরে তার বাবা এসে থানা থেকে ছেলেকে নিয়ে যান।