কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ

গাজীপুরের কালীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা ফারিজা নূরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন