ভৈরবে টিকিটবিহীন ৫৬৮ যাত্রীকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের বিশেষ অভিযানে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৫৬৮ যাত্রীকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান জানান, বাংলাদেশ রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতি দেওয়া বিভিন্ন ট্রেনের যাত্রীদের টিকিট চেক করে বিনা টিকিটে ভ্রমণের দায়ে জরিমানা বাবদ ১ লাখ ২৭ হাজার টাকা আদায় করা হয়।