নওগাঁয় পালিত হলো দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

নওগাঁয় দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় শহরের মুক্তির মোড় থেকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের হয়।

এ সময় র‌্যালিতে সাংবাদিক, পাঠক, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে কেক কেটে দেশ রূপান্তর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।