সবার সহযোগে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের প্রথম বর্ষপূর্তি চট্টগ্রাম ব্যুরোর আয়োজনে এক আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, হকার্স নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার নেতৃস্থানীয় সুধীমণ্ডলী উপস্থিত ছিলেন।
তারা সবাই দেশ রূপান্তর পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহসী ভূমিকা পালনের প্রশংসা করেন।
দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক ওমর ফারুক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এ ছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডা. রমিজ উদ্দিন চৌধুরী বলেন, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর জাতীয় দৈনিকের এমন আয়োজনে মুগ্ধ হয়েছি। যোগ্য সম্পাদক ও ব্যুরো প্রধান পত্রিকাটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। পত্রিকার গেটআপ সুন্দর। আরও ধারালো নিউজ হোক এই কামনা।
রুশো মাহমুদ বলেন, সংবাদ মাধ্যমের ক্রান্তিলগ্নে প্রার্থনা প্রিন্ট মিডিয়া এগিয়ে যাক। দেশ রূপান্তর তার নিজস্বতা নিয়ে যাক, মানুষের কথা বলুক।
ওমর ফারুক বলেন, দেশ রূপান্তর সরকারের সামনের দিনগুলোর সংকট তুলে ধরবে পাশপাশি বিজ্ঞাপনের স্বল্পতার মাঝেও প্রিন্ট মিডিয়া দীর্ঘপথ পাড়ি দিবে তাদের স্বকীয়তায়। এই কামনা, দেশ রূপান্তর আরও এগিয়ে যাক।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, দেশ রূপান্তর যে এগিয়ে যাচ্ছে তা বুঝা যায় তাদের সংবাদ চর্চায়। তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি অন্য পত্রিকাটির চেয়ে বৈচিত্র্যময়। নতুন মাত্রা নিয়ে পত্রিকাটি যে সাহসী প্রতিবেদন প্রকাশ করেছে তা জনগণের মাঝে তাদের আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করেছে।
সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, রূপপূর পারমানবিক কেন্দ্র নিয়ে যে নিউজ করেছে দেশ রূপান্তর তা সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতা অংশ। একটি পত্রিকার অর্জন হিসেবে দেশ রূপান্তর তাদের স্থান করে নিয়েছে সবার মাঝে। বালিশকাণ্ডের আবিষ্কারক দেশ রূপান্তর সাহসী সাংবাদিকতার কথা বলেছে
বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, নাগরিক সাংবাদিকতার এই যুগে দেশ রূপান্তর তাদের বিশেষত্ব দেখিয়েছে প্রতিটি ধাপে। পেশাদারিত্বের দায়িত্ব নিয়ে সাংবাদিকতা করছে দেশ রূপান্তর।
সিইউজের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল বলেন, একটি পত্রিকা যে এক বছরে সাড়া জাগাতে পারে, নাড়া দিতে পারে, তা দেশ রূপান্তর দেখিয়েছে।
সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, কঠিন সময় এখন, এর মধ্যে একটি পত্রিকা যে দাঁড়িয়েছে এটাই খুশির খবর। কিন্তু সংবাদ কর্মীদের নিরাপত্তার কথাও মাথায় রাখতে হবে। এর জন্য প্রয়োজন সরকারি নীতমালা প্রণয়ন।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি ফারুক ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন দৈনিক জনকণ্ঠ’র ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, সিনিয়র সাংবাদিক আসিফ সিরাজ, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সহ-সভাপতি মোহাম্মদ আলী, কবি হাফিজ রশিদ খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, সদস্য স.ম. ইব্রাহিম, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক কুতুব উদ্দিন, জিটিভির ব্যুরো প্রধান অনিন্দ টিটো, সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার সুমন, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, এজেন্সি কর্মকর্তা আবদুর রহিম।
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষে শুভেচ্ছা জানান কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিকের সাবেক কাউন্সিলর এভডোকেট রেহেনা বেগম রানু, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভাষ্কর্য শিল্পী শ্রীকান্ত আচার্য, ব্যবসায়ী নুরুল আবছার, বনজৌর’র রেস্টুরেন্টের পরিচালক আক্কাস আলী, ম্যানেজার রহমান আলী, মহসীন কলেজ ছাত্রলীগের নেতা মায়মুন উদ্দিন মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল প্রমুখ।