রোবট অলিম্পিয়াডে সোনাসহ বাংলাদেশের ১০ পদক

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ এবার আগের চেয়ে ভালো ফলাফল করেছে। ২১তম আসরে লাল-সবুজের প্রতিনিধিরা একটি স্বর্ণ পদকসহ মোট ১০টি পদক পেয়েছেন।

বাকি পদকগুলোর মধ্যে দুটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ এবং একটি টেকনিক্যাল অ্যাওয়ার্ড।

ক্রিয়েটিভ ক্যাটাগরিতে (জুনিয়র গ্রুপ) সোনা জিতেছেন মোনামি-মীর উমাইমা হক, আবরার শহীদ রাহিক।

বাংলাদেশের ১৫ সদস্যের দলটি দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিল।

থাইল্যান্ডে ১৬ ডিসেম্বর শুরু হয়ে আসর শেষ হল ২০ তারিখে।