বেনাপোলের তালশারী এলাকা থেকে গত শুক্রবার রাতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করেছেন বিজিবি সদস্যরা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু ব্যবসায়ী কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা-নেওয়া করছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বিজিবি বেনাপোল ক্যাম্পে কর্মরত সুবেদার মো. আবদুল ওহাবের নেতৃত্বে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল বাজারের তালশারী এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭৪ হাজার ৩৪৩ পিস কসমেটিকস, পেপার কাপ ২ হাজার ১৫৬ কেজি, ৯ হাজার ৯৪০ পাতা বিভিন্ন ধরনের ওষুধ ও ১ হাজার ২১৮ ইনজেকশন জব্দ করা হয়।