সকালবেলা এক কোয়া রসুন

শরীরে অনেক অসুখের সমাধান মিলবে সকালে খালি পেটে এক কোয়া রসুনে। অনেকটা সময় পেট খালি থাকার পর রসুন খেলে এর রস সহজে শরীরকে বেশি পরিমাণে ডিটক্সিফাই করতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর মেটাবলিক রেটও একটু বেশি থাকে বলে খালিপেটে এটি খেলে উপকার মেলে অনেক।

জেনে নেওয়া যাক রসুনের আরও কিছু উপকার সম্পর্কে-

রসুনের কোয়াতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। রক্ত পরিশুদ্ধ রাখতে এর ভূমিকা অনেক। এমনকি রক্তে উপস্থিত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও এটির ভূমিকা আছে।

সকালে খালি পেটে রসুনের কোয়া খেলে সারা রাত ধরে চলা বিপাকক্রিয়ার কাজ উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে শরীরের দূষিত টক্সিনও মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারে।

খুব দ্রুত যাদের ঠাণ্ডা লেগে যায় তাদের জন্য রসুন খুব উপকারী। একটানা দু’সপ্তাহ সকালে রসুন খেলেঠাণ্ডা লাগার প্রবণতা অনেকটা কমে।

হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করতে রসুন বেশ কার্যকরী। হার্টের সমস্যা যাদের আছে তারা নিয়মিত রসুন খেলে বেশ উপকার পাবেন।

রক্ত সঞ্চালন ঠিক রাখতে রসুনের জুড়ি নেই। এমনকি রক্তবাহী নালির ওপর রক্তের চাপ কমাতেও সহায়তা করে রসুন। উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী।

পেটের ও হজমের নানা সমস্যার সমাধানে, যকৃত ও মূত্রাশয়কে নিজের কাজ করতে সাহায্য করে রসুন।

ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ যেমন ব্রংকাইটিস, নিউমোনিয়া, হাঁপানি, হুপিং কফ ইত্যাদি প্রতিরোধে রসুনের ভূমিকা অনেক।

 স্নায়বিক চাপ কমিয়ে মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম রসুন।