ব্যালন ডি’অর জয় সব ফুটবলারেরই আরাধ্য স্বপ্ন। এই শ্রেষ্ঠত্ব ১২ বছরে ৬ বার জিতেছেন লিওনেল মেসি। ৫ বার ক্রিশ্চিয়ানো রোনালদো। একবার শিকে ছিঁড়েছে লুকা মদ্রিচের ভাগ্যে।
বিষয়টা এমন যে, মেসি-রোনালদো যত দিন আছেন তত দিন অন্য ফুটবলারের বর্ষসেরার সম্ভাবনা ক্ষীণ। এ কথাটাই বললেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার।
আর সবার মতো তারও ব্যালন ডি’অর জেতার ইচ্ছা। কিন্তু সেটা মেসি থাকতে সম্ভব নয়। তাই মেসি অবসর নিলেও পুরস্কারটি নিয়ে ভাববেন, ‘মেসি ভিনগ্রহের খেলোয়াড়। দক্ষতার কারণে এবং সাম্প্রতিক বছরগুলোতে তিনি ফুটবলের জন্য যা করছে তাই যোগ্য হিসেবেই (ব্যালন ডি’অর) জিতেছে।’
‘আমি মেসির বড় ভক্ত। তার ক্যারিয়ার শেষের দিকে। এরপর আমার, সাদিওর এবং ভার্জিলের সামনে লম্বা সময় আছে এটা (ব্যালন ডি’অর) অর্জন করার। মেসি থাকতে সম্ভব নয়, সে না থাকলে দেখা যাবে।’