বাঁশখালীতে র‌্যাবের অভিযানে অস্ত্রধারী কাঠ চোরাকারবারি আটক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে র‍্যাব ৭ এর একটি দল অভিযান পরিচালনা করেছে।

শনিবার ভোর রাতে অভিযানে এক ডাকাতসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় দক্ষিণ চাম্বল শেখেরখীল রাস্তার মাথা সংলগ্ন খালী মাঠ থেকে বনদস্যুদের কাটা শতাধিক গর্জন গাছ জব্দ করে র‍্যাব।

আটকৃতদের মধ্যে একাধিক মামলার পলাতক আসামি মো. জসিম উদ্দীন প্রকাশ পুইত্তা (৩২) ও ফিরোজুল ইসলাম (৩৮), মো. আলী (৩৭) ও ছাবের আহমদ (৪০)। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে র‌্যাব-৭ এর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, বন্যপ্রাণী ও বনাঞ্চল সংরক্ষণ বিভাগের জলদি অভয়ারণ্য চাম্বল, নাপোড়া ও পুইঁছুড়ির পাহাড়ি এলাকায় গর্জন গাছ কর্তন ও পাহাড়ি মাটি কাটার বনদস্যুদের একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ পাহাড়ি গাছ ও মাটি কেটে আসছিল।

অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব ৭ এর একটি অভিযানকারী দল অভিযান পরিচালনা করে। অভিযানে আটক করা হয় ৩ বনদস্যুসহ  একাধিক মামলার পলাতক আসামি মো. জসিম উদ্দীন প্রকাশ পুইত্তা (৩২) । তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও একটি ছুরি উদ্ধার করে র‌্যাব  ।

এ ছাড়া শেখেরখীল রাস্তা মাথা নামক স্থানে বনদস্যুদের রক্ষিত স মিল থেকে  উদ্ধার হয় শতাধিক গর্জন গাছ ।

এ ব্যাপারে জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, জলদি অভয়ারণ্য রেঞ্জের চাম্বল সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় কিছু ব্যক্তি অবৈধ ক্ষমতা ব্যবহার করে পাহাড়ি গাছ ও মাটি কেটে আসছিল। বনরক্ষীরা দায়িত্ব পালন করতে গেলে তাদের ভয় দেখায় বনদস্যুরা। সরকারি বনসম্পদ রক্ষার্থে ঘটনাটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করি। তারই প্রেক্ষিতে র‍্যাবের অভিযানের ফলে বনজ সম্পদ রক্ষা পাবে বলেও তিনি জানান।

র‌্যাব-৭ এর অভিযান পরিচালনাকারী সহকারী পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বলেন, বাঁশখালীর চাম্বলে পৃথক অভিযানে অস্ত্র ও চোরাই কাঠসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি জসিম উদ্দিন প্রকাশ পুইত্তা (৩০)কে অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।