কিশোরগঞ্জ সদর উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার মধ্য যশোদল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে কিশোরগঞ্জে আসা আন্তঃনগর এগারসিন্দুর (প্রভাতি) ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এ তরুণের। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস জানান, মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তরুণের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।