উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে সাকিব

‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই দলে আছেন তিনি।

উইজডেনে নিয়মিত লেখেন বা কনট্রিবিউট করেন যারা তাদের নিয়ে গড়া হয়েছিল প্যানেল। সেই প্যানেলটাই বেছে নিয়েছে এক দশকের সেরা ওয়ানডে একাদশ।

সাকিব গত ১০ বছরে ১৩১ ওয়ানডে খেলেছেন। ৩৮.৮৭ গড়ে রান করেছেন ৪২৭৬। বল হাতে নিয়েছেন ১৭৭ উইকেট। গত দশকে একজন স্পিনার হিসেবে যা সর্বোচ্চ।

গেল বিশ্বকাপেও দুর্দান্ত ছিলেন সাকিব। ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬। যা ইংল্যান্ড বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ স্কোর।

উইজডেনের দশকের সেরা দলে জায়গা হয়নি স্টিভেন স্মিথের। এ ছাড়া পাকিস্তান এবং উইন্ডিজের কোনো ক্রিকেটার নেই। ভারত থেকে আছেন তিনজন- রোহিত শর্মা, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি।

উইজডেনের দশক সেরা দল:

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিংহ ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ডেল স্টেইন।